তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পঞ্চগড় ও কুড়িগ্রামে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় আহত একজন গত মঙ্গলবার মারা যায়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: গত মঙ্গলবার বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ভজনপুর ডিগ্রি কলেজের সামনে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে জামাল (২৫) নামের একজন হেলপারের মৃত্যু হয়েছে। জামাল পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের দশমাইল এলাকার ইউসুব আলীর ছেলে।নাগেশ্বরী (কুড়িগ্রাম): ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী উপজেলার চণ্ডীপুর এলাকায় গত সোমবার বিকেলে একটি মিনিবাস একটি বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে এর যাত্রী আবদুল হাকিম (৪৫) নিহত হন। তাঁর বাড়ি ফকিরপাড়া গ্রামে।পাঁচবিবি (জয়পুরহাট): উপজেলা যুবদল নেতা ছানোয়ার হোসেন (৩৫) গত মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান। সোমবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নাকুরগাছী নামক স্থানে খাদে পড়ে যায়। এতে ছানোয়ার হোসেনসহ ১০ জন গুরুতর আহত হন।