তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নরসিংদীর শিবপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ছাগলনাইয়া (ফেনী): পূর্ব ছাগলনাইয়া দীঘিরকোনা এলাকায় গতকাল শুক্রবার একটি ট্রাক অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী কামরুল ইসলাম (১৮) নিহত হন। নিহত কামরুল ইসলাম উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শান্তিনগর বাসস্ট্যান্ডের কাছে গতকাল মালবাহী ট্রাকের ধাক্কায় এক অজ্ঞাতনামা বৃদ্ধ (৫৫) নিহত হন।ভৈরব: শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় গত বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী আকবর (২৫) ও মাকসুদ (২৩) নিহত হন। নিহতদের বাড়ি শিবপুর উপজেলার আশ্রাবপুর গ্রামে।