তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে গত শুক্র ও গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোলাবাড়ীয়া সেতুর কাছে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি ট্রাক একটি বাইসাইকেলকে চাপা দিলে বাইসাইকেলের আরোহী মাদ্রাসাছাত্র জিল্লুর রহমান সরদার (৮) ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে এবং ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিল্লুর সদর উপজেলার ঘোড়ইগাতী গ্রামের কোমর উদ্দিন সরদারের ছেলে।চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইলে গতকাল শনিবার দুপুর একটার দিকে মোটরসাইকেলের ধাক্কায় ইছাহক আলী (৬০) নামের একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামে।গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর পাংশা উপজেলার বোয়ালিয়া মোড় এলাকায় গতকাল শনিবার দুপুর সোয়া একটার দিকে একটি যাত্রীবোঝাই নসিমন ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নসিমনের যাত্রী বাসন্তী রানী (৬৫) ঘটনাস্থলেই নিহত হন।অপরদিকে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে নিহার জুটমিলের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের আরোহী মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের শুভারায় সরকার (৬০) ঘটনাস্থলেই নিহত হন।