তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখান উপজেলায় গতকাল রোববার যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ফরিদপুর সদর ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার ওতোরোদ্দিন এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রী চরফ্যাশন উপজেলা আক্তার হোসেন (৪৫) এবং সদরের বাপ্তা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫৪) নিহত ও ৩০ জন আহত হন।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদি এলাকায় গত শনিবার একটি ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে বাসযাত্রী মানিকগঞ্জের চরমারখা গ্রামের মো. ওয়াহাব (৩০) নিহত হন এবং ২৬ যাত্রী আহত হন। গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল এলাকায় শনিবার রাতে একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী গোয়ালন্দ শহরের কছিমদ্দিন পাড়ার সূর্য শেখ (৪০) এবং মানিকগঞ্জের সদর উপজেলার রফিক শেখ (৪০) নিহত হন। পুলিশ দৌলতদিয়া ঘাট থেকে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।