তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে গত শুক্রবার রাতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি এবং বগুড়ার শেরপুরে নছিমনের চাপায় এক তরুণ প্রাণ হারান। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে সেতুর পশ্চিম সংযোগ সড়কের ৬ নম্বর সেতুসংলগ্ন সীমান্ত বাজার এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী আরেকটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি ট্রাকের সম্মুখ অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের আবদুর রাজ্জাক (৩৫) ও জাহাঙ্গীর আলম (২৮) মারা যান। গুরুতর আহত চারজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নার্গিস বেগম (৪০) মারা যান। তিনি শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।