তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের বালাগঞ্জে গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোমিনপুরে গত রোববার রাত নয়টার দিকে একটি যাত্রীবাহী টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আকু মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। বালাগঞ্জ (সিলেট): ঢাকা-সিলেট মহাসড়কের বালাগঞ্জ উপজেলার দয়ামীরবাজার এলাকায় গত রোববার রাত ১০টার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে এমরান আহমদ (২২) নামের এক ব্যক্তি নিহত হন।টাঙ্গাইল: পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুর ১২টার দিকে মহাসড়কের ডুবাইল এলাকায় টাঙ্গাইলগামী চালবোঝাই একটি ট্রাক পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে চালবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক বাবুল মিয়া (৩৫) মারা যান। গুরুতর অবস্থায় ট্রাকমালিক খোরশেদ আলমকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।