তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর, টাঙ্গাইলের মির্জাপুর ও নাটোরের লালপুরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শ্রীপুর (গাজীপুর): ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে গতকাল বেলা একটার দিকে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন কেরামত আলী (৫২), ময়মনসিংহের ভালুকা উপজেলার বারশ্রী গ্রামের জমির উদ্দিন (৩৮) ও অজ্ঞাত পরিচয়ের (৩২) এক নারী।মির্জাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলায় গতকাল বেলা ১১টার দিকে একটি ট্রাক মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই এর দুই আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামের সুজাত মিয়া (২৬) ও জসিম মিয়া (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।লালপুর (নাটোর): গতকাল সকালে একটি ভটভটি বাঘা থেকে নাটোরের লালপুর যাওয়ার পথে লালপুর থানার কাছে হঠাৎ এর সামনের অংশ ভেঙে পড়ে। এ সময় ভটভটির চাপায় রাজশাহীর বাঘার পাকুড়িয়া গ্রামের রবেজান বেওয়া (৬৫) নিহত হন। ঘটনার পর থেকে লালপুরে ভটভটি চলাচল বন্ধ রয়েছে।