তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭
খুলনার ডুমুরিয়া, মাগুরা ও সিরাজগঞ্জের তাড়াশে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার আঙ্গারদোহা কালভার্টের কাছে ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক টিপনা গ্রামের আলমগীর হোসেন (২৫) এবং যাত্রী বামুন্দিয়া গ্রামের মহেন্দ্র মল্লিক (৬০) ও সাজ্জাত আলী শেখ (৬০) নিহত হন।মাগুরা: জেলা সদরের পুলিশ লাইনের পাশে ঠাকুরবাড়ি এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মাগুরা পুলিশ লাইনপাড়ার রাসেল বিশ্বাস (২২) নিহত হন। একই স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকচালক শফিকুল ইসলাম (৪০) মারা যান। তাঁর বাড়ি সাতক্ষীরার কদমতলার কাশেমপুরে। জাগলা বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক যশোরের কুয়াদা গ্রামের জিয়াউর রহমান (২৮) নিহত হন। সিরাজগঞ্জ: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তাড়াশ উপজেলার আজিমনগর এলাকায় ট্রাকের ওপর থেকে ওহাব (২৫) নামের এক শ্রমিক পড়ে গিয়ে নিহত হন।