তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরীসহ নিহত ৩
জয়পুরহাটের পাঁচবিবি, পিরোজপুরের ভান্ডারিয়া ও নোয়াখালীর হাতিয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরীসহ তিনজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পাঁচবিবি (জয়পুরহাট): পাঁচবিবি-বারোকান্দী সড়কে মত্স্য খামারসংলগ্ন গোপালপুর এলাকায় গতকাল শুক্রবার শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের আরোহী উপজেলার রায়পুর গ্রামের রেজোয়ান নবী (২৭) নিহত হন। এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা হয়েছে।পিরোজপুর: ভান্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের ভান্ডারিয়ার পৈকখালী বাজারের কাছে বৃহস্পতিবার মোটরসাইকেলের ধাক্কায় মাহমুদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি একই উপজেলার চড়াইল গ্রামের আবদুল জলিল তালুকদারের স্ত্রী। হাতিয়া (নোয়াখালী): হাতিয়ার জাহাজমারা-নলচিরা সড়কের খাদ্যগুদামের সামনে বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি জিপের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জিপের একজন যাত্রী নিহত ও চালকসহ ৩৪ যাত্রী আহত হয়। নিহত যাত্রীর নাম মোস্তাফিজুর রহমান (৬০)। তিনি হাতিয়া আদর্শ মহিলা কলেজের নৈশপ্রহরী ছিলেন।