তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সুনামগঞ্জের দিরাইয়ে গত সোমবার ও গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তিনজনই দুর্ঘটনাকবলিত যানের চালক।ঢাকার বাইরে থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:মির্জাপুর: বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কে মির্জাপুরের মহেড়া ইউনিয়নের ডুকলাহাটি রেলক্রসিংয়ে গতকাল দুপুরে ট্রেনের ধাক্কায় একটি টেম্পোর চালক তারিফ হোসেন (৩০) ও যাত্রী মুক্তার হোসেন (৩৫) নিহত হন। পুলিশ ও এলাকাবাসী জানান, মির্জাপুরের ধল্যা থেকে যাত্রীবোঝাই টেম্পো ছওয়ালী বাজারে যাওয়ার পথে রেলক্রসিংয়ে উঠে বিকল হয়ে পড়ে। এ সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মুক্তার মারা যান এবং টেম্পোর চালকসহ সাতজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তারিফ মারা যান। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ সরকার জানান, রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়া: খাটিহাতা সড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোহামঞ্চদ হানিফ জানান, আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল ভোরে সিলেট থেকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও তাঁর সহযোগী মারা যান। নিহত অ্যাম্বুলেন্স-চালক মিঠুন মিয়া (৩০) কুমিল্লার কোতোয়ালি থানাধীন দ্বিতীয় মুরাদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং তাঁর সহযোগী সবুজ মিয়া (২৫) বরুড়া উপজেলার মন্দুক ইয়াসিনবাড়ী গ্রামের মমিনুল ইসলামের ছেলে। সার্জেন্ট মোহামঞ্চদ হানিফ আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়িই জব্দ করা হয়েছে।দিরাই: সোমবার সন্ধ্যায় ঠিকাদার ফারুক আহমদ (৩৫) সহযোগীকে নিয়ে সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলে করে দিরাই আসছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পল্লিবিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে তাঁরা ছিটকে পড়েন। দুই আরোহীকেই দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঠিকাদার ফারুককে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক সুনামগঞ্জ শহরের হাসননগরের বাসিন্দা।