তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও তিনজন আহত হয়েছে। সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নওগাঁ: পত্নীতলা উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা এলাকায় মঙ্গলবার একটি পিকআপ একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে এর যাত্রী খালিদ হাসান (১০ মাস) নামে এক শিশু নিহত হয়। এ সময় খালিদ হাসানের সঙ্গে থাকা তার নানি মেহেরজান (৫০), নানা তাহের উদ্দিনসহ (৬০) ও মিনহাজ (তিন মাস) নামে আরেক শিশু আহত হয়। খালিদ হাসান পোরশা উপজেলার ছাতোয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার মেলাবাজার এলাকায় গতকাল বুধবার বাসের চাপায় সাজ্জাদ হোসেন (৩৫) নামে একজন নিহত হন। তাঁর বাড়ি একই উপজেলার আলাদীপুর গ্রামে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল-নাছিরনগর সড়কের নাছিরনগর উপজেলার দাঁতমণ্ডল এলাকায় মঙ্গলবার দুটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোযাত্রী একই উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মো. আমজত আলী (২৫) নিহত হন।