তিন জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সদর উপজেলায় গতকাল মঙ্গলবার দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বগুড়ার শাহজাহানপুর, ধুনট ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গত তিন দিনে শিশুসহ আরও তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর;নীলফামারী ও সৈয়দপুর: সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের সদর উপজেলার ধরধরা পুল এলাকায় গতকাল মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। একটি বাস নীলফামারীর ডোমার থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। আরেকটি ঢাকা থেকে সদর উপজেলার দিকে আসছিল। নিহতেরা হলেন: ঢাকা থেকে ছেড়ে আসা বাসের চালক আলমগীর, তাঁর সহকারী সালাহ উদ্দিন এবং সিরাজগঞ্জগামী বাসের চালকের সহকারী সুমন। এ দুর্ঘটনায় দুই বাসের ৫০ জন যাত্রী আহত হয়। বগুড়া: বগুড়া-নাটোর মহাসড়কের শাহজাহানপুর উপজেলার টেঙ্গামাগুর এলাকায় গতকাল একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী ডালিম মিয়া নিহত হয়েছেন। ধুনট (বগুড়া): উপজেলার বেলকুটি ইটভাটা নামক স্থানে সেতুতে ওঠার সময় একটি ট্রাক্টর খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের চালক উপজেলার বেলকুচি গ্রামের খোকন তালুকদার নিহত হন।ঠাকুরগাঁও: হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে রোববার ট্রাক্টরের চাপায় রাজু নামের এক শিশু নিহত হয়েছে।