তিন জেলায় ৮৪ ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮৪টি ইটভাটার পরিবেশগত কোনো ছাড়পত্র নেই। জেলাগুলোয় ছাড়পত্র আছে, এমন ইটভাটার সংখ্যা ৪৩৫টি। এসব ইটভাটার অধিকাংশই পরিবেশবান্ধব নয়। তাই পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ইটভাটা তৈরি করতে হবে। তবেই পরিবেশ বিপর্যয় ঠেকানো সম্ভব হবে।গত বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ‘পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ইটভাটা প্রবর্তন’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক জাফর আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লার জেলা প্রশাসক রেজাউল আহসান। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইকবাল হোসেন, সামাজিক বনবিভাগ কুমিল্লার বিভাগীয় কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক শওকত আরা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক, কুমিল্লা জেলা ইটভাটা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজাউল আহসান জানান, ইটভাটার মালিকদের নিজের স্বার্থেই প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর কালো ধোঁয়ায় পরিবেশের বিপর্যয় হচ্ছে। কালক্ষেপণ না করে ইটভাটার চুল্লি পরিবর্তন করতে হবে।