প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদী থেকে জাটকা ও মা ইলিশ ধরার অপরাধে গত বৃহস্পতিবার তিন জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ কামাল হোসেন। থানার খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী, খাগকান্দা ও কালাপাহাড়িয়া ইউনিয়ন সীমানায় মেঘনা নদীতে ওই অভিযান চালানো হয়। এ সময় বিপুলসংখ্যক জাটকা, মা ইলিশসহ বিশনন্দী এলাকার কাবুল (২৮), আলম (৫০) ও কাউসারকে (২৬) আটক করা হয়। পরে রাতে আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ওই কারাদণ্ড দেওয়া হয়।