তিন জেলের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে নদে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে ফরিদপুরের সদরপুর উপজেলায়। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন। উপজেলার চরমানাই ইউনিয়নের আড়িয়াল খাঁ নদে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে অভিযুক্ত রাকিবকে এক মাস এবং পলাশ ও সুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুর অফিস