প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলেদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে ওই এলাকায় মেঘনা নদীতে একটি নৌকায় করে চারজন জেলে মাছ ধরছিলেন। হঠাৎ তাঁদের ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের যাদব চন্দ্র দাস (৫৫), চারটভাঙা গ্রামের সবুজ দাস (২২), মেহরন গ্রামের যতীন্দ্র দাস (৪৫) ও মানিক দাস (২৫) গুরুতর আহত হন। আশপাশের জেলেরা তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাদব, সবুজ ও যতীন্দ্রকে মৃত ঘোষণা করেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি |