তিন জোনের ৯০ জন সিলেকশন রাউন্ডের চূড়ান্ত পর্বে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুল শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ২০১০-এর সিলেকশন রাউন্ড ২ এপ্রিল শুক্রবার শুরু হয়েছে। এই রাউন্ডের দ্বিতীয় দিনে গত শনিবার তিন জোন থেকে ৩০ জন করে মোট ৯০ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয় সিলেকশন রাউন্ডের চূড়ান্ত পর্বের জন্য। পুরো দেশকে আটটি অঞ্চল ও ২১টি জোনে ভাগ করে শুরু হয় এই প্রতিযোগিতা। সিলেকশন রাউন্ডের প্রথম দিনে ঢাকা জোন-১ ও ২ এবং চট্টগ্রাম জোন-১ এই তিন জোনের ১৭ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম দিন প্রতি জোন থেকে ২০০ জন করে মোট ৬০০ প্রতিযোগীকে নির্বাচিত করা হয় দ্বিতীয় দিনের জন্য। বিজ্ঞপ্তি।