তিন ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তৈয়বুর রহমানের নেতৃত্বে তিন ডাকাতকে দুটি রামদা, একটি লম্বা কিরিচ, একটি হাতুড়িসহ আটক করা হয়। তারা হলো হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের রাসেল, নুর কামাল ও মফিজ রহমান । ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।