প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানার পুলিশ। মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে গতকাল বুধবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পোস্টকামুরী গ্রামের আবদুল কাদেরের ছেলে জুয়েল মিয়া (২৩), দুলাল মিয়ার ছেলে লাবু মিয়া (২২) এবং আবদুস সালামের ছেলে আসলাম মিয়া (২৩)। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ধারালো চাকু ও রশি উদ্ধার করা হয়েছে।