তিন ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, চারটি গুলিসহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাতেরা হলেন—উপজেলার গাটিয়াডেঙ্গা এলাকার আবদুর রহমানের ছেলে মোহামঞ্চদ আলী (৩২), আমিলাইশ এলাকার শফিক আহমদের ছেলে ফরিদুল আলম (২৫) ও নোয়ালাখালী এলাকার দাউদুল ইসলামের ছেলে মোহামঞ্চদ সবুজ (২৬)।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ইসমাইল জানান, গভীর রাতে কাঞ্চনা গ্রামে একদল ডাকাত ডাকাতির করার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিন ডাকাত গ্রেপ্তার করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।