তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুরের নয়রশি গ্রামে গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতিকালে গ্রামবাসী তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আটক তিন ডাকাত হলেন ফরিদপুরের চরভদ্রাসনের গাজীরটেক গ্রামের স্বপন মৃধা (৩০), ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর এলাকার রনি শেখ (২৬) ও সদরপুরের ভাষানচরের ইলিয়াস ব্যাপারী (৩৫)।