তিন তরুণকে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে ফরিদপুরে তিন তরুণকে কুপিয়ে জখম করা হয়েছে। গত রোববার রাত নয়টার দিকে জেলা শহরের হরিসভা মহল্লায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপাত্য বিস্তার নিয়ে শহরের লালের মোড় ও হরিসভা মহল্লার দুই দল তরুণের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে রোববার রাত নয়টার দিকে বিদ্যুৎ চলে গেলে লালের মোড় এলাকার ১৫-১৬ জন তরুণ হরিসভা মহল্লায় প্রবেশ করে। তারা হরিসভা মাঠে অবস্থানরত তিন তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় দুটি গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী জানান। ওই হামলায় আহত রাফিন (১৯), তিতু (২৫) ও সজীবকে (২২) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।