তিন থানার ওসি বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে গতকাল বুধবার রদবদল করা হয়েছে। ডিএমপির ইঅ্যান্ডডি বিভাগের পরিদর্শক মো. আবদুল লতিফকে ধানমন্ডি থানার ওসি, ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়াকে বিমানবন্দর থানা এবং বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলীকে বনানী থানার ওসি করা হয়েছে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় বলে ডিএমপির নিউজ পোর্টাল ডিএমপি নিউজ প্রকাশ করেছে।