তিন দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য পৃথক বরাদ্দ, জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ ও জাতিসংঘ সনদের আলোকে প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন আইন করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের প্রতিবন্ধীরা। গতকাল রোববার বেলা ১১টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সমেঞ্চলনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের জেলা নেতারা এই দাবি জানান। লিখিত বক্তব্যে পরিষদের জেলা সভাপতি সেন্টু আলী বলেন, দেশে দুই কোটি ৪০ লাখ প্রতিবন্ধী লোক রয়েছেন। বিপুল এই জনগোষ্ঠীর উন্নয়নে সরকার সঠিক দায়িত্ব পালন করছে না। l