তিন দফা দাবিতে আন্দোলন
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীরা গতকাল মঙ্গলবারও ক্লাস বর্জন করেছেন। শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।এসব দাবিতে কলেজের ছাত্রীরা গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে অভিভাবকেরা ২০ অক্টোবর অনুষ্ঠেয় ডিগ্রি পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।ইউএনও অরুণ কুমার মণ্ডল স্মারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। অধ্যক্ষের অপসারণ ও কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার ছাত্রীরা জানান, শিক্ষকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, অধ্যক্ষের অপসারণ ও কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।কলেজ সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বাগিবতণ্ডার ঘটনায় অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম কলেজের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। মামলা প্রত্যাহার ও অধ্যক্ষের অপসারণের দাবিতে ছাত্রীরা গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।সমস্যা সমাধানের জন্য সোমবার দুপুরে কলেজে পরিচালানা পর্ষদের সভা আহ্বান করলেও সভাপতি ছাড়া অন্য কোনো সদস্য উপস্থিত হননি।