তিন দফা দাবিতে আন্দোলনে ভেটেরিনারির শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা গত ৩১ জুলাই থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন। গতকাল রোববার তাঁরা এ দাবিতে ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করে।বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন অ্যানিমেল সায়েন্স বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু না করার ইউজিসির অনুরোধ দ্রুত বাস্তবায়ন, অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের মেডিসিন অ্যান্ড সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমানকে বরিশাল ক্যাম্পাসে মূল দায়িত্বে ফিরিয়ে আনাসহ তিন দফা দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করছেন।আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ও অকার্যকর বিএসসি ইন অ্যানিমেল সায়েন্স ডিগ্রি চালুর উদ্যোগ নেয়। এর প্রতিবাদে তাঁরা গত ৬ জুন ক্যাম্পাসে মানববন্ধন করেন এবং ৪ জুলাই উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেন। তাঁদের এ আবেদন ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৭ জুলাই ইউজিসি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে উল্লিখিত বিষয়ে কোর্স চালু না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়টি খোলার উদ্যোগ বাধাগ্রস্ত হয়। এর জের ধরে কর্তৃপক্ষ আনিসুর রহমানকে মূল ক্যাম্পাসে (দুমকি) দায়িত্ব পালনের নির্দেশ দেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অযথা হয়রানি করার লক্ষ্যে কর্তৃপক্ষ গত ৩১ জুলাই ওই শিক্ষককে বরিশাল ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে নেয়। উপাচার্য সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে আমি শুনেছি। তবে বিশ্ববিদ্যালয়ের আইন ভঙ্গ এবং আদেশ অমান্য করায় সহকারী অধ্যাপক আনিসুর রহমানকে মূল ক্যাম্পাসে আনা হয়েছে।’উপাচার্য সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘আমরা ওখানে একটা বিভাগ খুলতে চেয়েছিলাম তা ওরা খুলতে দেবে না। এর সঙ্গে কম-বেশি ওই শিক্ষক জড়িত। অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করার জন্য ইউজিসি যে চিঠি দিয়েছে তা সঠিক নয়।’