তিন দফা দাবিতে ইউপি সচিবদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলার সব ইউনিয়নের সচিবেরা তিন দফা দাবিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো
ময়মনসিংহ জেলার সব ইউনিয়নের সচিবেরা তিন দফা দাবিতে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন l ছবি: প্রথম আলো

অষ্টম জাতীয় বেতনকাঠামোর দশম গ্রেডের কর্মকর্তার মর্যাদা, সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ও অবসরকালীন সুবিধা প্রদানের দাবিতে বিভিন্ন স্থানে গতকাল কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ইউনিয়ন পরিষদের সচিবেরা।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও সংবাদদাতার পাঠানো খবর:
কিশোরগঞ্জ: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।
ময়মনসিংহ: জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মসূচি পালন করা হয়।
সুনামগঞ্জ: বাপসা সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচি পালন করা হয়।