তিন দফা দাবিতে ইউপি সচিবদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের বিভিন্ন স্থানে তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচি​েবরা মানববন্ধন করেন। গতকাল রংপুর সদরের কাচারীব​াজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
সারা দেশের বিভিন্ন স্থানে তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচি​েবরা মানববন্ধন করেন। গতকাল রংপুর সদরের কাচারীব​াজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার তিন দফা দাবিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের মানববন্ধন হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতি (বাপসা) এ কর্মসূচির আয়োজন করে।
দাবিগুলো হলো ইউপি সচিবদের পদবি পরিবর্তন করে মুখ্য কর্মকর্তা নির্ধারণ ও দশম গ্রেড স্কেলের কর্মকর্তার মর্যাদা প্রদান, বেতন-উৎসব ভাতা, আনুতোষিক, ল্যাম্পগ্রান্ট, বিনোদন ভাতাসহ যাবতীয় অর্থের শতভাগ সরকারি কোষাগার থেকে প্রদান এবং ইউপি সচিবদের অবসরকালীন সুবিধা (পেনশন) প্রদান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: দুপুর ১২টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে বাপসার জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। মানববন্ধনে জেলার ৬০টি ইউপির সচিবেরা অংশ নেন। বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি রশিদুল ইসলাম, সহসভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য রিফাত সিমি, মকবুলার রহমান, এনামুল হক, জহুরুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমরা সরকারি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগপ্রাপ্ত হলেও সরকারের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেও আমরা মর্যাদাহীন।’ মানববন্ধন শেষে ইউপি সচিবেরা জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে তিন দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন।
বিরামপুর (দিনাজপুর): বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাপসার জেলা শাখা মানববন্ধন করে। মানববন্ধনে বাপসার জেলা শাখার সভাপতি হাসানুর জামান বলেন, ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ২০১১ সালে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপসহকারী প্রকৌশলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাসহ সাতটি দপ্তরকে কমিটির সদস্য করা হয়েছে। তারা ১০ম ও ১১তম গ্রেডের কর্মকর্তা। এই কমিটির সদস্যসচিব ইউপি সচিবদের বেতন স্কেল ১৪তম গ্রেডে। ফলে ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির ক্ষেত্রে তাঁদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক মীর খায়রুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।
লালমনিরহাট: বেলা ১১টায় শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন করেছেন ইউপি সচিবেরা। পরে তাঁরা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য দেন বাপসার জেলা শাখার সভাপতি মো. সিরাজুল হক, সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সদস্য সোলায়মান আলী, তুহিন হোসেন, জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান প্রমুখ।