তিন দফা দাবিতে উপাচার্যকে শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যার প্রবণতা রোধে তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। ‘আত্মহত্যা প্রতিরোধে সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা এ স্মারকলিপি দেন। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন।শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: বিশ্ববিদ্যালয়ে সাইকো থেরাপি সেন্টার স্থাপন, অসুস্থ পরীক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ এবং অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ‘একাডেমিক ক্লাব’ স্থাপন।এ প্রসঙ্গে উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, গত চার বছরে বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকসহ সাতজন ছাত্র আত্মহত্যা করেছেন।