তিন দফা দাবিতে কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিচারসহ তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন।নেতা-কর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে সেলিম আল দীন মুক্তমঞ্চে ভাঙচুরের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, তাঁদের চিহ্নিত করে সব শিক্ষার্থীর সামনে ক্ষমা প্রার্থনা ও ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়।সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ওই মুক্তমঞ্চে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ে গত বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা মুক্তমঞ্চ ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।