তিন দফা দাবিতে কুলাউড়ায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় গ্যাস সরবরাহসহ তিন দফা দাবিতে গতকাল বুধবার কুলাউড়া উপজেলার ভাটেরায় এক সমাবেশ হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গ্যাসক্ষেত্রে এলাকার লোকজনের জন্য চাকরি দাবি এবং ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের নাম বরমচাল গ্যাসক্ষেত্র রাখা।কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে গতকাল বিকেলে বরমচাল-ভাটেরা-ব্রাহ্মণবাজার উন্নয়ন পরিষদের উদ্যোগে এবং ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নবাব আলী আব্বাস খান। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আজিজ চৌধুরী, বরমচাল-ভাটেরা-ব্রাহ্মণবাজার উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, ভাটেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ মিয়া প্রমুখ।জয়নুল ইসলাম গতকাল বলেন, বরমচাল, ভাটেরা ও ব্রাহ্মণবাজার ইউনিয়নে গ্যাস সরবরাহ, গ্যাসক্ষেত্রে স্থানীয় লোকজনের চাকরির দাবি ও বরমচাল ইউনিয়নে অবস্থিত ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের নাম বরমচাল গ্যাসক্ষেত্র রাখার দাবিতে এলাকাবাসী আন্দোলন করছে।