তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রজোটের বিক্ষোভ
বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ সমাবেশ করেছে। একই দাবিতে তারা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে।গত বছরের ২ আগস্ট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি শিক্ষার্থীরা সকালে কালো ব্যাজধারণ করেন।প্রগতিশীল ছাত্রজোটের তিন দফা দাবির মধ্যে রয়েছে—গত বছর বর্ধিত বেতন ফি প্রত্যাহারের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নামে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে, ছাত্র নির্যাতন ঘটনার সুষ্ঠু তদন্ত ও ছাত্রী নির্যাতনকারী পুলিশের বিচার এবং শিক্ষাবাণিজ্য রোধে নতুন নতুন খাতে ফি আরোপ বন্ধ করতে হবে।বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলন চলাকালে গত বছরের ২ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আন্দোলনের ঘটনায় প্রায় দুই হাজার ৫০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়।