প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরিতে স্থায়ীকরণ, পোষ্য কোটায় জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজে পোষ্যদের ভর্তিসহ তিন দফা দাবিতে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল কর্মচারী সমিতির সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাইনিং হল কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক কাজী সুজ্জল, সাবেক সভাপতি মো. মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন হলের একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন।