তিন দফা দাবিতে নকলনবিশদের কলমবিরতি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন প্রদানসহ তিন দফা দাবিতে শেরপুরে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নকলনবিশদের কলমবিরতি শুরু হয়েছে। ফলে গতকাল বুধবার সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিলের নকল লেখা কার্যক্রম বন্ধ ছিল।
বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির আহ্বানে শেরপুরের নকলনবিশেরা এ কর্মসূচি পালন করছেন।
নকলনবিশ অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান বলেন, নয় মাস ধরে সরকার নকলনবিশদের বেতন বন্ধ রেখেছেন। এ ছাড়া বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তাঁদের চাকরি স্থায়ী করছেন না।