তিন দফা দাবিতে বিমান কর্মচারীদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঘোষিত বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নসহ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বিমান এমপ্লয়িজ ইউনিয়ন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার বেলা ১১টায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে মিছিল ও সমাবেশ করবেন বিমানের কর্মচারীরা।তিন দফা দাবির অন্য দুটি হচ্ছে—বাস্তবসম্মত জনবল কাঠামো তৈরি ও গ্রাউন্ড হ্যান্ডেলিং বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া। ইউনিয়নের সভাপতি মনসুর আলম ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, গত বছরের ১২ নভেম্বর সরকার নতুন বেতন কাঠামো প্রণয়ন করে। কিন্তু সরকারের লিখিত নির্দেশনা থাকার পরও এখন পর্যন্ত বিমানের ক্ষেত্রে তা বাস্তবায়ন করা হয়নি।