প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক রক্ষা কমিটি জানিয়েছে, মাহমুদুর রহমান তিনটি দাবিতে ১৫ এপ্রিল থেকে অনশন করছেন। রিমান্ডে নির্যাতন এবং অনশনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার লিখিত বক্তব্য পড়ে শোনান।এতে বলা হয়, মায়ের নামে দায়ের করা উদ্দেশ্যমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার, আমার দেশ-এর ছাপাখানা খুলে দেওয়া, সব ধরনের হয়রানি বন্ধ করে পত্রিকা প্রকাশের সুযোগ দেওয়া এবং আমার দেশ-এর বাইন্ডিং ও প্রেসের গ্রেপ্তারকৃত ১৯ কর্মচারীকে মুক্তি দেওয়ার দাবিতে মাহমুদুর রহমান অনশন করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।