তিন দফা দাবিতে শিক্ষার্থীদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন সমস্যার সমাধান, হলের জামানত ও বিশ্ববিদ্যালয়ের বাস ভাড়া কমানোর দাবিতে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা গতকাল রোববার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিল শেষে তাঁরা তাঁদের সমস্যা সমাধানের জন্য ছাত্রকল্যাণ পরিচালকের কাছে স্মারকলিপি দেন।কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ছাত্র দ্বিজেন চন্দ্র জানান, বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা তীব্র। তৃতীয় বর্ষে ওঠার পরও তাঁদের হলে আসন বরাদ্দ দেওয়া হচ্ছে না। অন্যদিকে হলের জামানত এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস ভাড়াও বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক নঈম শেখ বলেন, দু-এক দিনের মধ্যেই শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। আর হল জামানতের টাকা দেড় হাজার থেকে কমিয়ে এক হাজার ২৫০ টাকা করা হয়েছে।