তিন দলিল লেখকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার তিন দলিল লেখকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা দলিল লেখক সমিতি। লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, সদর উপজেলার মনির আহম্মদ, হোসেন আহম্মদ ও জামাল উদ্দিন নামের তিন দলিল লেখক সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বহু অর্থ হাতিয়ে নিচ্ছেন। এতে সমিতির সুনাম নষ্ট হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।