তিন দশক পূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ‘আবাহন’ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের তিন দশক পূর্তি উৎসব উপলক্ষে মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় ওই সংগঠন মুখতার ফোয়ারা চত্বরে আলোচনা, ভাষার গান, আবৃত্তি ও রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। আবাহনের প্রতিষ্ঠাতা আলীম মাহমুদের সভাপতিত্বে একুশের আলোচনায় অংশ নেন শওকত শিকদার, শাহাজান আলী, আবু হানিফ আজাদ, রেনুবর রহমান, আতাউল মাহমুদ, মোসলেম আবু শফী, শাকিল আনোয়ার প্রমুখ।