তিন দালালের সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় আটকে থাকা গাড়ির চালকদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে ফেরির টিকিট কেটে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে তিন দালালকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে আটক তিন দালালকে ভ্রাম্যমাণ আদালত সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গোয়ালন্দ ঘাট থানার এসআই আমিনুল ইসলাম বলেন, সাজা পাওয়া ব্যক্তিরা হলেন স্থানীয় বদন মৃধা পাড়ার মোহাম্মদ আলী সরদার (২৬), ফেরিঘাটসংলগ্ন সিদ্দিক কাজী পাড়ার রুবেল মণ্ডল (২৫) ও ক্যানালঘাট এলাকার নতুন পাড়ার কবির হোসেন (৩০)। সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা শুভ আদালত পরিচালনা করেন।