তিন দিন ছুটির ফাঁদে আখাউড়া স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শ্রমিকদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে আজ শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম দুই দিন বন্ধ থাকবে। গতকাল শুক্রবার ছিল বাংলাদেশের আর আগামীকাল রোববার ভারতে সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‘রোববার আখাউড়ার পাঁচটি ইউপিতে নির্বাচন। এ কারণে দুই দিন আগে থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে শ্রমিকেরাও ভোট দিতে নির্বাচনের এক দিন আগেই ছুটি দাবি করায় শনিবার বন্দরে ছুটি ঘোষণা করা হয়। আগামী সোমবার থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করছি।’