তিন দিন ধরে গাড়িচালক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম আমবাড়ী গ্রামের শাহজাহান খান নামে এক গাড়িচালক তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তাঁর বড় ভাই মজিবর রহমান গত বৃহস্পতিবার রাতে সদর থানায় একটি জিডি করেছেন।
শাহজাহান পশ্চিম আমবাড়ী গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি লালমনিরহাট মিলিটারি ফার্মের সিভিল গাড়িচালক হিসেবে কাজ করতেন।
মজিবর বলেন, শাহজাহান গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে শহরে আসেন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। একটি নম্বর থেকে বাবার কাছে ফোন আসছে। শাহজাহানকে বাঁচাতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, জিডিটি গুরত্বসহকারে দেখা হচ্ছে।