তিন দিন ধরে থানায় আটক মাছ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশ তিন দিন ধরে এক মাছ ব্যবসায়ীকে আটকে রেখেছে।আটক মো. ফারুক হোসেনের (২৮) বাড়ি কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদি এলাকায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, এক ছাত্রীকে অপহরণের অভিযোগে উপজেলার বাহাদুরসাদি গ্রামের চান মিয়ার বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর মা। পুলিশ ওই ঘটনায় গত মঙ্গলবার বিকেলে চান মিয়ার বড় ভাই ফারুক হোসেনকে আটক করে। গতকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত ফারুক হোসেন থানায় আটক ছিলেন।এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চক্রবর্তী জানান, ফারুককে আটক রেখে মেয়েটিকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। মেয়েটিকে উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া হবে।