তিন দিন ধরে নিখোঁজ তৌহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৌহিদা হক নামের ৭২ বছর বয়সী এক নারী গত সোমবার থেকে নিখোঁজ আছেন। ওই দিন সকাল ১০টার দিকে তিনি মিরপুর ১২ নম্বর সেকশনে সোনালী ব্যাংকে পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন।

তাঁর পরনে সাদা-হলুদ রঙের ছাপা শাড়ি ছিল। তিনি কালো বোরকা পরিহিত ছিলেন। তৌহিদা হক কানে কম শোনেন। তাঁর স্মৃতিশক্তিও কম। তিনি  পরিচয় হিসেবে নিজের ছেলে সোহেল, জুয়েল বা আনিসের নাম বলতে পারেন।

এ ব্যাপারে পল্লবী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেলে কাছের কোনো থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।