তিন দিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন দুপচাঁচিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিদ্যুতের সংযোগ তিন দিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে। গত শনিবার রাতের ঘূর্ণিঝড়ের পর এ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো তা সচল করতে পারেনি কর্তৃপক্ষ। এর ফলে উপজেলার প্রায় ১৭০টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া অঞ্চলের পরিচালক আকরাম হোসেন বলেন, ‘গত শনিবারের ঘূর্ণিঝড়ে গোটা উপজেলার ১৩টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। গোটা উপজেলায় বিদ্যুৎ নেই। ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ চলছে।’