তিন দিন ধরে হদিস নেই এক শিক্ষার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান (বায়েজিদ) ২৩ মে থেকে নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি। তবে এখনো কোনো হদিস পাওয়া যায়নি।’ জানা যায়, ২৩ মে বিকেলে আরাফাত রহমান চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে অবস্থিত প্রাণ আউটসোর্সিংয়ে (কম্পিউটার আউটসোর্সিং) ক্লাস করতে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। এর পর থেকে তাঁর হদিস পাওয়া যাচ্ছে না। ওই রাত থেকে তাঁর মুঠোফোনও বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে প্রাণ আউটসোর্সিংয়ের পরিচালক এস এম সাইদুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এক মাস আগে আরাফাত রহমান আমার কোচিংয়ে কম্পিউটার আউটসোর্সিংয়ের একটি শর্ট কোর্স করেছে। এরপর তাঁর সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।’