তিন দিন পর অনশন ভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীরা আমরণ অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন।সন্ধ্যা সাতটায় উপাচার্য এম নুরুল ইসলাম টাঙ্গাইল শহীদ মিনারে এসে অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে জানান, শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে আলোচনা হয়েছে। খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রকৌশল ডিগ্রি প্রদানের বিষয়টি পুনর্বিবেচনার জন্য তিন সদস্যের একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে। কমিটি যে সুপারিশ করে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে।এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জামিল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক উপস্থিত ছিলেন। পরে উপাচার্য ফলের রস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান। উল্লেখ্য, প্রকৌশল ডিগ্রির দাবিতে ওই বিভাগের শিক্ষার্থীরা গত রোববার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন।