তিন দিন পর আখাউড়া স্থলবন্দর সচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা তিন দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সচল হয়েছে। সকালে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ রপ্তানির মাধ্যমে বন্দরের কার্যক্রম শুরু হয়। এর পর থেকে পাথর, সিমেন্টসহ অন্যান্য পণ্যবোঝাই ট্রাক ত্রিপুরার আগরতলা স্থলবন্দরে গিয়ে পণ্য খালাস করে।জেলা ট্রাকশ্রমিকদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে গত রোববার থেকে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রাখেন। ট্রাকশ্রমিকদের পাল্টা অভিযোগ, ব্যবসায়ীরাই তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যবসায়ী মো. ফারুক মিয়া প্রথম আলোকে বলেন, সকালে ত্রিপুরায় প্রায় ৬৮ লাখ টাকার ছোট মাছ রপ্তানি করা হয়েছে। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক মো. হামিদুর রহমান জানান, সকাল নয়টা থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।