তিন দিন পর খোঁজ মিলল যুবকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে গত রোববার রাতে নিখোঁজ হওয়া যুবককে গতকাল বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া যুবকের নাম শহীদ মিয়া (৩৫)। তিনি ঘিওর উপজেলার ঘিওর মধ্যপাড়া গ্রামের শফি উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত আটটার দিকে শিবালয়ের মহাদেবপুর যাওয়ার কথা বলে ঘিওর সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে শহীদের ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলে (ঢাকা মেট্টো-ল-১৯-৪৯২০) দুই যুবক ওঠে। এর পর থেকে শহীদ নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে পরদিন সোমবার ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই আবদুল বাতেন।