তিন দিন পর পাঠানো হলো কিশোর উন্নয়ন কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে দুই পুরিয়া হেরোইনসহ আটক সেই শিশুকে (৯) তিন দিন পর গতকাল বৃহস্পতিবার মেহেরপুর কারাগার থেকে যশোরের কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানো হয়েছে।
গত সোমবার মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহিবুল হাসান শিশুটিকে কিশোর উন্নয়নকেন্দ্রে পাঠানোর নির্দেশ দিলেও তাকে কারাগারে রাখা হয়েছিল।
গত রোববার বিকেলে বিজিবি গাংনী উপজেলা রংমহল ক্যাম্পের সদস্যরা চতুর্থ শ্রেণীর ছাত্র ওই শিশুকে হেরোইনসহ আটক করে মামলা দেয়। শিশুটি ও তাঁর পরিবারের অভিযোগ, সে ব্যাগে দুই কেজি চাল নিয়ে বোনের বাড়ি যাচ্ছিল। এ সময় জোকার নামের এক প্রতিবেশী তার ব্যাগে চিরকুটের মতো কাগজের পুরিয়া দিয়ে তা রক নামের একজনকে দিতে বলে। কিছুদূর যাওয়ার পরই বিজিবি সদস্যরা শিশুকে আটকে ব্যাগে হেরোইন আছে বলে দাবি করে।
ওই দিন বিজিবি সদস্যরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শিশুটিকে গাংনী থানা পুলিশে সোপর্দ করে। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। এ নিয়ে গত বুধবার প্রথম আলোয় ‘শিশুর বিরুদ্ধে এ কেমন শত্রুতা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।